শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশ :

সংশোধিত :

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার কারাকাসের পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পরই ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

বারিনাস রাজ্যের নির্বাচিত প্রতিনিধি উইলমার আজুয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রাজধানীর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার দৃশ্য এবং আতঙ্কিত মানুষকে নিরাপদ স্থানে ছুটে যেতে দেখা যায়।

সর্বশেষ খবর